বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে বাসচাপায় অটোচালক নিহত

সড়ক দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বন্দরে জাঙ্গাল এলাকায় শনিবার (২২ জুন) দুপুরে বাসচাপায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। নিহত আটোরিকশাচালক কামতাল গ্রামের ইউসুফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উল্টো পথে অটোরিকশা নিয়ে যাচ্ছিল। অটো রিকশাটি এসকিউ ক্যাবল কারখানার সামনে পৌছালে একটি বাস রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কাঁচপুর হাইওয়ে পুলিশের এসআই বাহারুল ইসলাম জানান, নিহত আজগর আলীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

About the author

SOFT PRO IT