বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে বঙ্গবন্ধুর জন্মদিন অনুষ্ঠানে খান মাসুদের বিশাল মিছিল

বন্দরে বঙ্গবন্ধু'র জন্মদিন অনুষ্ঠানে খান মাসুদের বিশাল মিছিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমানের আয়োজিত কেককাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যুবলীগ নেতা খান মাসুদের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে যোগদান।

১৭ই মার্চ বুধবার বিকাল ৪ টায় বন্দর খানবাড়ির মোড় হতে মিছিলটি বঙ্গবন্ধুর নানামুখী স্লোগানে স্লোগানে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমর ক্ষেত্র ৭১ এর মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসে সমবেত হয়।

এ সময় মিছিলে অংশগ্রহণ করেন বন্দর আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, ডালিম হাসান, শেখ মমিন, খোরশেদ আলম, সাইফুল ইসলাম, উজ্জ্বল আহমেদ, আজিজুল হক আজিজ, আরিফুল ইসলাম হীরা, সানি খান, রতন সরকার নিলয়, রাজু আহমেদ, আকিব হাসান রাজু, আরিফুল ইসলাম অপু, মো. আসিফ প্রমুখ।

About the author

SOFT PRO IT