বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ফাতহুল উম্মাহ প্রি-ক্যাডেট মাদ্রাসার বার্ষিক ফল প্রকাশ

বন্দরে ফাতহুল উম্মাহ প্রি-ক্যাডেট মাদ্রাসার বার্ষিক ফল প্রকাশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ফাতহুল উম্মাহ প্রি-ক্যাডেট মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রাকশ করা হয়েছে। ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় নাসিক ২২নং ওয়ার্ড আমিন আবাসিক এলাকাস্থ মাদ্রাসার অস্থায়ী ভবনের ৩‘য় তলায় এফলাফল প্রকাশ করা হয়।

ফাতহুল উম্মাহ প্রি-ক্যাডেট মাদ্রাসার প্রথম শ্রেণী হইতে সপ্তম শ্রেণী পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করনে অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শরিফ হাসান। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার সভাপতি তথা যুবলীগ নেতা খান মাসুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম।

ফল প্রকাশ পূর্বে খান মাসুদ বলেন, আজকের কচিকাঁচা বাচ্চারা আগামীর ভবিষ্যৎ। তোমরা যারা এবছরে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছ তোমাদের প্রতি আমার অনেক শুভ কামনা রইল। আর যারা ভালো করতে পারনি আগামীতে যেন আরও ভালো করতে পারো সেভাবে নিজেকে তৈরি করো। মাদ্রাসার শিক্ষকদের উদ্যেশ্যে তিনি বলেন, আপনারা শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। আপনাদের সুশিক্ষায় প্রতিষ্ঠিত হয় জাতির শ্রেষ্ঠ সন্তান। পিতা মাতার পরে আপনারাই ওদের গার্ডিয়ান। আপনারা যারা এই মাদ্রাসা পরিচালনা করছেন আপনাদের দক্ষতা ও অক্লান্ত পরিশ্রমে আজ এ প্রতিষ্ঠানটি বন্দরে অনেক সুনাম বয়ে আনছে। আমি এই প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করছি।

ফাতহুল উম্মাহ প্রি-ক্যাডেট মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ পারভেজের পরিচালনায় ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ,  মাদ্রাসার শিক্ষক মাওলানা রেজাউল করিম, মাওলানা আবুল কাসেম, মাওলানা ইলিয়াস, সাকিয়ে কাউছার, ইমরান হোসাইন। সহকারী কোষাধ্যক্ষ। মাওলানা হেদায়েত উল্লাহ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

31 December 2019

বন্দরে ফাতহুল উম্মাহ প্রি-ক্যাডেট মাদ্রাসার বার্ষিক ফল প্রকাশ

www.narayanganjbarta24.com