বন্দর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে প্লাষ্টিক বস্তা কারখানায় অগ্নিকান্ড

ফতুল্লায় পলিথিন ফ্যাক্টরিতে আগুন, জানমালের নিরাপত্তা নিয়ে শংকিত মানুষ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে বৈদুতিক র্শট র্সাকিট থেকে ইলিয়াস ট্রেডার্স নামে এক প্লাষ্টিক বস্তা কারখানায় অগ্নিকান্ডের খবর পাওয়া গেছে। ৬ই ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত পৌনে ১টায় বন্দর থানার সোনাচরা এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় প্রাণ হানির ঘটনা না ঘটলেও কারখানার মেশিনারী পুড়ে গিয়ে প্রায় সাড়ে ১০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে মালিক পক্ষ গনমাধ্যমকে এ কথা জানিয়েছে। অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে বন্দর ফায়ার র্সাভিস দ্রæত ঘটনাস্থলে এসে ১ ঘন্টা ১০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। সংবাদ পেয়ে ধামগড় ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে ইলয়াস ট্রেডার্সের মালিক আক্তার হোসেন গনমাধ্যমকে জানান, আমি ছিরাফারা প্লাষ্টিকের বস্তা সংগ্রহ করে মেশিনের সাহায্যে নতুন করে তৈরি করে থাকি। শনিবার রাতে বৈদুতিক র্শটর্সাকিট থেকে অগ্নিকান্ড সংগঠিত হয়ে মেশিনারীসহ অন্যান্য জিনিস পত্র পুড়ে গিয়ে আমার সাড়ে ১০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে।

About the author

SOFT PRO IT