নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে প্রেমের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ, গ্রেফতার ১

ধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে প্রেমের ফাঁদে ফেলে এক নারী গার্মেন্টস শ্রমিক (১৯) কে ধর্ষণের অভিযোগে জিসান (২০) নামের আরেক গার্মেন্টস শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২রা জুন বুধবার রাতে ঐ তরুনীর করা অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃত জিসান বন্দরের জিওধরা এলাকার মো. সোহেল মিয়ার ছেলে।

সূত্র মতে, ঐ তরুনী নারায়ণগঞ্জ সদর থানাধীন একটি গার্মেন্টসে কাজ করেন, সুবিধার্থে তারা স্বপরিবারে বন্দরের লেজারার্স আবাসিক এলাকায় ভাড়ায় বসবাস করে আসছে। একই গার্মেন্টসে কাজ করায় অভিযুক্ত জিসান তাকে প্রায় সময় বিয়ে ও প্রেমের প্রস্তাব দেয়। প্রথমেই ঐ তরুনী বিষয়টিতে আগ্রহ প্রকাশ না করলেও পরবর্তীতে তিনি রাজি হন। এই সুবাদে গত ১৫ই মার্চ রাতে জরুরি কথা বলে তাকে বন্দরের কল্যান্দীস্থ জিসানের বন্ধু রিফাতের শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করে। পরে জিসান তাকে শান্তনা দিতে বিয়ের জন্য আশ্বস্তহ করেন।  এনিয়ে গত ২৫ই মে তাদের বিয়ের কথা হলেও জিসান ঐ দিন বন্দর রেললাইন এলাকায় তার বোনের ভাড়াটিয়া বাসায় রেখে যান। পরে জিসানের পরিবারের লোকেরা তরুনীকে তার বোনের বাসায় রেখে নানা হুমকি-ধমকি দিয়ে চলে আসে। এ ব্যাপারে তিনি ১লা জুন মঙ্গলবার বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-১(৬)২১ইং।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

02 June 2021

বন্দরে প্রেমের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ, গ্রেফতার ১

www.narayanganjbarta24.com