বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে প্রায় ১ মাস কিশোর জুলহাস নিখোঁজ, থানায় জিডি

বন্দরে প্রায় ১ মাস কিশোর জুলহাস নিখোঁজ, থানায় জিডি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা )  : জেলার প্রথম লকডাউন এলাকা বন্দরের নবীগঞ্জস্থ রসুলবাগ জুলহাস (১৬) নামে এক কিশোর নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি। গত ২২ জুন রাতে ওই এলাকা থেকে সে নিখোজ হয়।

এ ব্যাপারে নিখোঁজ কিশোরের মা নাসিমা বেগম গত শনিবার রাতে বন্দর থানায় একটি জিডি এন্ট্রি করে। তবে নিখোঁজের স্বজনরা জানিয়েছেন আত্নীয়-স্বজনদের বাড়ি খুঁজতে খুঁজতে তাদের থানায় জিডি এন্টি করতে বিলম্ব হয়েছে।

জানা গেছে, গত ২২ জুন রাতে বন্দর নবীগঞ্জ রসুলবাগ এলাকার নিজ বাড়ি থেকে জুলহাস নামে এক কিশোর নিখোঁজ হয়। নিখোঁজ কিশোর জুলহাসের বয়স ১৬ বছর। বাড়ি থেকে কোন কিছু না বলে সে বের হয়ে আর ফিরেনি। তার পরিবারের লোকজন প্রায় ১ মাস বিভিন্ন আত্নীয়-স্বজনদের বাড়ি খুজে না পেয়ে বন্দর থানায় জিডি এন্ট্রি করেন।

About the author

SOFT PRO IT