বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা করে পাশের বাড়ির বৃদ্ধ ইউসুফ পলাতক

ধর্ষণের চেষ্টা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় হতদরিদ্র পরিবারের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণে চেষ্টা করার অভিযোগ উঠেছে। গত রবিবার ( ১৯ জানুয়ারী )  বেলা ১২ টার দিকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকে ষাট বছর বয়সী প্রতিবেশী বৃদ্ধ ইউসূফ পলাতক রয়েছে। সোমবার (২০ জানুয়ারী ) রাতে  প্রতিবন্ধী শিশুর মা বাদী হয়ে একই গ্রামের মৃত শের আলীর  ছেলে ইউসূফ (৬০) কে বিবাদী করে বন্দর থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-(২০) ১-২০২০।

জানা যায়, রোববার বেলা ১২ টার দিকে সাবদী এলাকার সিএনজি চালক রাসেল ও তার স্ত্রী তাদের প্রতিবন্ধী মেয়েকে  বাসায় সব সময় রশি দিয়ে বেধে রাখে। কিন্তু ঐ দিন ১২ টার দিকে তার প্রতিবন্ধী মেয়েকে বাসায় একা রেখে ঘর থেকে বাহিরে যায় তার মা। তখন পাশের বাড়ির ইউসূফ মিয়া সুযোগ পেয়ে রাসেল মিয়ার বসত ঘরে প্রবেশ করে প্রতিবন্ধীকে নির্যাতন করে  ধর্ষণের চেষ্টা করে। প্রতিবন্ধীর চিৎকারে পাশের বাড়ির একটি মেয়ে এগিয়ে আসলে লম্পট ইউসূফ পালিয়ে যায়।

এ ব্যপারে মামলার বাদি সাংবাদিকদের বলেন, ঘটনার দিন রাতেই বিষয়টি নিয়ে যাতে মামলা না করি, শালিস এর মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল। আমার প্রতিবন্ধী মেয়েকে রুমের ভিতরে রশি দিয়ে বেধে রাখি। নয়তো ঘরের জিনিসপত্র নষ্ট করে ফেলে। আমি সকালে মেয়েকে বাসায় রেখে একটু বাহিরে গেলে আবার ফিরে আসি। তখন দেখি লম্পট ইউসূফ আমার প্রতিবন্ধী মেয়ে নির্যাতন করে ধর্ষণের চেষ্টা করে। আমি এই লম্পট ইউসূফ এর বিচার চাই।

মদনগঞ্জ ফাঁড়ির ইন্সপেক্টর সৈয়দ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ভিকটিমের পরিবারের সদস্যদের সাথে কথা বলে এবং এলাকার আশে পাশের লোকদের সাথেও কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

এ বিষয়ে বন্দর থানা ওসি রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে ভোক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করেছে। আমরা আসামীকে ধরার চেষ্ট করছি। নিয়মিত অভিযান অব্যহত থাকবে।

About the author

SOFT PRO IT