বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে পুলিশ পরিচয়ে মেম্বারকে হুমকির ঘটনায় থানায় অভিযোগ

বন্দর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : পুলিশের দারগা পরিচয় দিয়ে ধামগড় ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার আমজাদ হোসেনকে থানায় এনে সায়েস্থা করাসহ চাঁদাবাজি মামলা দেওয়ার হুমকি প্রদর্শন করেছে অজ্ঞাত দু:স্কৃতিকারি। এ ব্যাপারে মেম্বার আমজাদ হোসেন বাদী হয়ে রবিবার দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদেও ৯নং ওয়ার্ডস্থ মনারবাড়ী এলাকার মৃত ছানাউল্ল্যাহ মিয়ার ছেলে স্থানীয় মেম্বার আমজাদ হোসেনের সাথে একই এলাকার জাহাঙ্গীর মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। উক্ত বিরোধের জের ধওে প্রতিপক্ষ জাহাঙ্গীর মিয়া বেশ কয়েকবার স্থানীয় মেম্বার আমজাদ হোসেনকে প্রাণ নাশের হুমকি প্রদান করে। এর ধারাবাহিকতায় গত ৩ জানুয়ারী শুক্রবার বেলা ১টায় ০১৯৩৯৬১৫০৮৬ নাম্বার থেকে আমজাদ হোসেনের ব্যবহারকৃত ০১৯৫৭৯৬৯৭০২ নাম্বার মোবাইল ফোনে অজ্ঞাত দু:স্কৃতিকারি পুলিশের দারগা পরিচয় দিয়ে স্থানয়ি মেম্বারকে থানায় এনে ষায়েস্তা করাসহ চাঁদাবাজি মামলা দেওয়ার হুমকি প্রদর্শন করেন। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

05 January 2020

বন্দরে পুলিশ পরিচয়ে মেম্বারকে হুমকির ঘটনায় থানায় অভিযোগ

www.narayanganjbarta24.com