বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

বন্দরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মো. ইব্রাহিম(৪০) নামে এক ডাকাত দলের সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টায় বন্দরের সোনাচড়া এলাকায় এলাকায় ঘটনাটি ঘটে। নিহতের বাড়ি রুপগঞ্জ এলাকায়।

বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল আলীম জানান, সোনাচড়া এলাকাতে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি টিম আভিযান চালালে তাদের উদ্দেশ্য করে ডাকাতেরা গুলি ছুড়ে। বিপরীতে পুরিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়ে। উভয় পক্ষের গোলাগুলিতে ইব্রাহিম গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ঘটে। এসময় আহত হয় এস আই সাইদুল, এসআই ইলিয়াস খান। ঘটনাস্থল থেকে ৩টা ককটেল, ধারারো ছুরি উদ্ধার করা হয়েছে ।

About the author

SOFT PRO IT