বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে পিটিয়ে রক্তাত্ত জখম করার ঘটনায় গ্রেপ্তার-২

বন্দরে পিটিয়ে রক্তাত্ত জখম করার ঘটনায় গ্রেপ্তার-২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে আব্বাস উদ্দিন হাওলাদার(৫৬) কে পিটিয়ে রক্তাত্ত জখম করার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। সেমবার রাতে শান্তনগড় এলাকার মোহাম্মদ হোসেন ওরফে সেন(৩০) ও মহিউদ্দিন ওরফে অলিউল্লাহ মোল্লা(৬৫) কে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় আব্বাস উদ্দিন হাওলাদার বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং১৫(১২)১৯।

থানা সুত্রে যান্তে পারা যায়, শান্তিনগড় এলাকার মৃত মোহাম্মদ আলী হাউলাদারের ছেলে আব্বাস হাওলাদার গত ৯য়ে ডিশেম্বর সন্ধা ৭টার সময় গাউছুল আজম জামে মসজিদ সংলগ্ন কাদির এর হার্ডওয়ার দোকানে মালামাল ক্রয় করিয়া রাস্তায় বের হলে পূর্ব শত্রুতার জের ধরে শান্তিনগড় এলাকার মৃত আলমাছ ব্যাপারীর ছেলে মোহাম্মদ হোসেন ওরফে সেন, মৃত মুনতাজ উদ্দিন মোল্লার ছেলে মহিউদ্দিন ওরফে অলিউল্লাহ মোল্লা, মৃত সিদ্দিক মিার ছেলে দুলাল, মৃত হানিফ প্রধানের ছেলে রতন, সামসুজ্জোহার ছেলে ওয়াহিদ কশাই, মনির হোসেনের ছেলে করিম, খলিল ব্যাপারীর ছেলে জীবনসহ ১৪/১৫ জন দেশীয় অস্রশস্রে লাঠিসোঠা দিয়ে এলোপাথারী ভাবে পিঠাইয়া রক্তাত্ত জখম করে এবং সাথে থাকা ২০ হাজার টাকা নিয়ে যায়। বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় আটকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

10 December 2019

বন্দরে পিটিয়ে রক্তাত্ত জখম করার ঘটনায় গ্রেপ্তার-২

www.narayanganjbarta24.com