বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে পরকিয়া প্রেমিকার সাথে হানিমুনে স্বামী : স্ত্রীর অভিযোগ

অভিযোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে বিবাহিত স্ত্রী ও ২ সন্তানকে রেখে পরকিয়া প্রেমিকাদের নিয়ে দিব্বি ঘুরে বেড়াচ্ছে চরঘারমোড়ার রুবেল, এমনটাই অভিযোগ করেছেন তার স্ত্রী ফাতেমা। এব্যপারে ফাতেমা বাদি হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ তিনি উল্লেখ করেন, গত ১০ বছর পূর্বে তার রুবেলের সামাজিক নিয়মে বিবাহ হয়। বিবাহের পর থেকে রুবেল প্রায় সময় তার স্ত্রীর অজান্তে অন্যান্য মেয়েদের সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমময় বাক্যবিনিময় করত, ফাতেমা বিষয়টি বুঝতে পেরে তাকে এসব না করার অনুরোধ করত, কিন্তু রুবেল তা উপেক্ষা করে প্রতিনিয়ত পরকিয়া প্রেমিকাদের সাথে আনন্দ ফুর্তিতে  বাড়ির বাইরে থাকতেন। সম্প্রতি ফাতেমা জানতে পারেন তার স্বামী শোভা নামের এক মেয়ের সাথে চট্টগ্রামে অবস্থান করছে। ফাতেমা তার স্বামী রুবেলকে  সেখান থেকে ফিরে আসার আকুতি জানালে রুবেল তাকে অকথ্য গালিগালাজ করতে থাকে, এমনকি বেশি বাড়াবাড়ি করলে তালাক দিবে বলেও হুমকি প্রদর্শন করে।

বর্তমানে ফাতেমা তার ৯ বছরের একটি মেয়ে ও ৬ বছরের ছেলে নিয়ে অনিশ্চিত জীবন-যাপন করছে, এব্যাপারে এলাকাবাসী রুবেলের বিরুদ্ধে  প্রশাসনের নিকট  কঠোর হস্তক্ষেপ কামনা করছে।

About the author

SOFT PRO IT