বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে নাসিক ২০নং ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরন শুরু

বন্দরে নাসিক ২০নং ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরন শুরু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে অত্যন্ত উৎসব মূখর পরিবেশে নাসিক ২০নং ওয়ার্ডে স্মার্টকার্ড জাতীয় পরিচয় পত্র বিতরন শুরু হয়েছে। শনিবার সকাল ৯টায় সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত সুপরিসরে এ স্মার্টকার্ড বিতরন করা হয়। এ সময় নাসিক ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ এ স্মার্ট কার্ড বিতরনের শুভ উদ্বোধন করেন। জাতীয় পরিচয় পত্র উদ্বোধণের সময় প্রথম স্মার্টকার্ডটি গ্রহন করেন কাউন্সিলর সহধর্মিনী শাহিদ নবী রুবি।

এ সময় কাউন্সিলর গোলাম নবী মুরাদ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা নির্বাচন অফিসার রেজাউল করিম, ১৯, ২০ ও ২১নং ওয়ার্ড সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর শিউলী নওশাদ, সাংবাদিক এসএম শাহীন, সোনাকান্দা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আহাম্মদ, সমাজ সেবক আসাদ মিয়া, মাহাবুব রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

নাসিক ২০নং ওয়ার্ডস্থ নাগরিকরা অত্যন্ত সুন্দর পরিসরে সুশৃঙ্খলভাবে স্মার্ট কার্ড পেয়ে স্থানীয় কাউন্সিলর গোলাম নবী মুরাদ ও নারী কাউন্সিলর শিউলি নওশাদকে সাধুবাদ জানান।

About the author

SOFT PRO IT