বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে নাশকতাকারী আবুল গ্রেফতার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে আবুল হোসেন (৩৪) নামে নাশকতা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল বন্দর থানার পূর্ব কেওঢালা এলাকার মৃত আবদুল লতিফের ছেলে।

অভিযান পরিচালনাকারী সাব-ইন্সপেক্টর আনোয়ার হোসাইন জানান, তার বিরুদ্ধে ২০১৪ সালের ৫ জানুয়ারী নবীগঞ্জে সংঘটিত নাশকতা মামলা এবং চলতি বছরের ২১ ফেব্রয়ারীর নাশকতা পরিকল্পনার মামলাসহ একাধিক মামলা রয়েছে। ধৃতকে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

About the author

SOFT PRO IT