বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় দুই ভাই গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর উপজেলায় এক নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুলাই) ওই নারী বাদী হয়ে দুই ভাইকে আসামি করে বন্দর থানায় মামলা করেন। মামলার পর তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন, বন্দর রূপালী গেইট এলাকার দিল মোহাম্মদ মিয়ার ছেলে বাপ্পী ও শুভ।

মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, বন্দর উপজেলার আমিন আবাসিক এলাকার ভাড়াটিয়া ওই নারী হোসিয়ারি শ্রমিককে কুপ্রস্তাব দিয়ে আসছিল বাপ্পী। এর ধারাবাহিকতায় গত ১৫ জুলাই সোমবার রাতে ওই নারী শ্রমিক কাজ শেষে বাড়িতে ফেরার পথে বাপ্পী ও তার ছোট ভাই শুভ তাকে অপহরণ করে বন্দর রেললাইন এলাকায় নিয়ে যায়।

এসআই আরো জানান, পরে বাপ্পী তাকে একটি টিনসেট ঘরে আটক রেখে ধর্ষণ করে। এরপর শুভ ওই নারী শ্রমিকের গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। গ্রেফতারদের সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT