নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ধর্ষণের চেষ্টাকালে যুবককে গণপিটুনি, অতপর পুলিশে সোপর্দ

বন্দরে ধর্ষণের চেষ্টাকালে যুবককে গণপিটুনি, অতপর পুলিশে সোপর্দ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে ১৮ বছরের এক নারী শ্রমিককে ধর্ষণ চেষ্টাকালে রিয়াজ উদ্দিন (২৩) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। ৭ই মার্চ রবিবার রাতে বন্দর উপজেলাধীন দাসেরগাঁ এলাকায় এ ঘটনাটি ঘটে।

গ্রেফতারকৃত রিয়াজ উদ্দিন সুদূর কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি বর্তমানে বন্দর রাজবাড়ি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। এ ব্যাপারে ভিকটিম রাবেয়া বেগম (ছদ্মনাম) বাদী হয়ে বন্দর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করেছে। যার মামলা নং-৮(০৩)২১ইং।

মামলায় তিনি উল্লেখ করেন, বন্দর দাসেরগাঁও এলাকার মাহিন এক্সরিস ফ্যাক্টরি নামে একটি শিল্প কারখানায় ওই নারী শ্রমিক চাকরি করতো। গত ৭ই মার্চ রবিবার  প্রতিদিনের ন্যায় ওই নারী শ্রমিক রাত্রীকালিন ডিউটি শেষে রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে রিয়াজ উদ্দিন তার পিছু নেয়। একপর্যায় ওই নারী শ্রমিককে মুখ চেপে ধরে একটি নির্জন স্থানে নিয়ে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই নারী শ্রমিকের ডাক চিৎকারে  কারখানাতে থাকা অন্যান্য শ্রমিক ও এলাকাবাসী এগিয়ে  এলে ঘটনাস্থলেই রিয়াজকে গণপিটুনি দেয় এবং পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে ৮ই মার্চ সোমবার দুপুরে যথারীতি নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

About the author

SOFT PRO IT