বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে দুই নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা

বন্দরে দুই নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে একটি মার্কেটের দুই নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে ডাকাতদল । শনিবার ভোরে লক্ষণখোলা মাদরাসা মার্কেটে এ ঘটনা ঘটে। এ সময় মার্কেটের তিনটি ব্যাটারির দোকান থেকে প্রায় ২৭ লাখ টাকার মালামাল লুট করে ডাকাত দল।

নিহতরা হলো, উপজেলার উত্তর লক্ষনখোলার মৃত আব্দুস সামাদের ছেলে মো. রায়হান মিয়া (৬৫) ও চৌরাপাড়া এলাকার মৃত হাবিব মিয়ার ছেলে মোতালেব হোসেন (৫৫)।

এ ব্যপারে বন্দর থানার ওসি শাহীন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার লক্ষণখোলা মাদরাসা মার্কেটে ট্রাকযোগে এসে ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ডাকাতরা ব্যাটারির দোকানে হানা দেয়ার সময় মার্কেটে থাকা দুই নৈশপ্রহরী বাধা দেন। এতে ডাকাত দল দুই নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করে। এ সময় রায়হান মিয়া ঘটনাস্থলে মারা যান। আর মোতালেব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT