বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ত্রীবেনী ব্রীজের রাস্তার কাজ দ্রুত এগিয়ে চলছে

বন্দরে ত্রীবেনী ব্রীজের রাস্তার কাজ দ্রুত এগিয়ে চলছে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ২১ নং ওয়ার্ডবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশিত ত্রিবেনী ব্রীজ ও রাস্তার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এ কাজের তদারকি করছেন স্থানীয় ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকার। ২৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল ১১টায় বন্দর সোনাকান্দাস্থ ত্রিবেনী ব্রীজের রাস্তা কাজের ঢালাই কাজ শুরু হয়।

জানা গেছে, প্রায় ৪ কোটি টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে সোনাকান্দাস্থ ঐতিহ্যবাহী ত্রিবেনী ব্রীজের কাজটি। পূর্বের ঠিকারের গাফিলতির কারনে সাড়ে ৩বছর স্থানীয় জনগন নানা র্দূভোগের শিকার হন। এ জন্য স্থানীয় কাউন্সিলর হান্নান সরকার এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়েছে। নাসিক মেয়র সেলিনা হায়াত আইভী  নির্দেশে নগরবাসীর সুবিধার্থে দ্রুত কাজ সম্পন্ন করে কয়েকদিনের মধ্যেই ব্রীজটি উন্মুক্ত করে দেয়া হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, প্রকৌশলী ইসলাঈল হোসেন চৌধুরী,উপ সহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম সিরাজী,সহকারী প্রকৌশলী শিমুল,হাসানুজ্জামান,বন্দর থানা যুবলীগ নেতা রেজাউল করিম রেজা প্রমূখ।

About the author

SOFT PRO IT