বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী গাফফারসহ আটক ৩

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে পুরস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী গাফফারসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার ও সোমবার পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বন্দর গকুলদাশেরবাগ এলাকার আঃ রহমান মিয়ার ছেলে গাফফার মিয়া (৩২), দড়ি সোনাকান্দা এলাকার মানিক মিয়ার ছেলে কায়সার বাদশা (২০) ও মনির হোসেনের ছেলে মোঃ রোহান (২০)। এ ব্যাপারে বন্দর থানায় পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে ।

জানা গেছে, গত রবিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে বন্দর থানার এস আই আনোয়ার হোসাইনের নেতৃত্বে থানার জাঙ্গাল এলাকা হতে টপ সিক্রেট মাদক ব্যবসায়ী গাফফারকে ৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী গাফফার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।  তার সন্ধান দিতে পারলে ১০ হাজার টাকারও পুরস্কার ঘোষনা ছিলো প্রশাসনের পক্ষ থেকে। অপর দিকে ২ আসামিকে বন্দর থানার এ এস আই ইলিয়াস খান টাইগার ২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

18 September 2018

বন্দরে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী গাফফারসহ আটক ৩

www.narayanganjbarta24.com