বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে তাঁতী দলের কমিটিতে মিলন হোসেন আহবায়ক ও রুবেল সদস্য সচিব

বন্দরে তাঁতী দলের কমিটিতে মিলন হোসেন আহবায়ক ও রুবেল সদস্য সচিব
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : মিলন হোসেনকে আহবায়ক ও রুবেলকে সদস্য সচিব মনোনীত করে ২৩ সদস্য বিশিষ্ট বন্দর উপজেলা তাঁতী দলের আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের আহবায়ক হাজী মজিবুর রহমান ও সদস্য সচিব এডভোকেট মোস্তাফিজুর রহমান।

গত ২৭ অক্টোবর রবিবার এ কমিটির অনুমোদন দেয়ার পাশাপাশি তাঁতী দলের বন্দর উপজেলা শাখার পূর্বের কমিটি এদিন বিলুপ্ত করা হয়। নতুন আহবায়ক কমিটিকে বন্দর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অভিনন্দন জানিয়েছেন এবং সত্যিকার শহীদ জিয়ার সৈনিকেরা এ কমিটির মাধ্যমে বন্দরে তাঁতী দলকে ঐক্যবদ্ধ করে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সহ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন।

বন্দরের মুছাপুর ইউনিয়নের উভয় বাসিন্দা ও অত্র কমিটির আহবায়ক মিলন হোসেন ও সদস্য সচিব রুবেল সাংবাদিকদের জানান, আমাদের উপর আস্থা রাখার জন্য আমরা নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের আহবায়ক হাজী মজিবুর রহমান ও সদস্য সচিব এডভোকেট মোস্তাফিজুর রহমান সহ সম্পৃক্ত সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শহীদ জিয়ার আদর্শ সমুন্নত রেখে আমরা দলের সকল কার্যক্রম চালিয়ে যাবার প্রত্যাশা জানাচ্ছি। তাছাড়া আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশ্বর্ত মুক্তির দাবী জানাচ্ছি। আমারা তাঁতী দলের প্রতিটি কর্মী দলের জন্য ঐক্যবদ্ধ থেকে কাজ করবার অঙ্গিকার ব্যক্ত করছি।

About the author

SOFT PRO IT