বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ডিবির অভিযানে ইয়াবাসহ নাসির ভান্ডারী গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ৪০ পিছ ইয়াবাসহ নাসির ভান্ডারী (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। ধৃতকে ১০ মার্চ মঙ্গলবার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত ৯মার্চ সোমবার রাতে বন্দর থানার বাবুপাড়া সিরাজ সুপার মার্কেটের সামনে মাদক উদ্ধারের অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।  এ ব্যাপারে ডিবি পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৯(৩)২০। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী নাসির ভান্ডারী বন্দর বাবুপাড়া এলাকার হামদু মিয়ার বাড়ি ভাড়াটিয়া ও একই এলাকার শাহ জাহান মিয়ার ছেলে বলে জানা গেছে।

About the author

SOFT PRO IT