বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ডিগবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন করলেন খান মাসুদ

বন্দরে ডিগবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন করলেন খান মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দর বাড়ইপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মরহুম সালেহা খাতুন স্মৃতি ডিগবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করলেন মানবতার ফেরিওয়ালা ও ক্রীড়া প্রেমিক যুবলীগ নেতা খান মাসুদ। ৬ জানুয়ারি শুক্রবার বিকালে বন্দর থানাধীন নাসিক ২২ নং ওয়ার্ডস্থ বাড়ইপাড়া মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাড়ইপাড়া বাইতুল হাবিব জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী মো. নূরে আলম, যুবলীগ নেতা এস এ রানা, যুবলীগ নেতা ডালিম হায়দার, নূরবাগ যুব সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাড়ইপাড়া বাইতুল হাবিব জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন, র‌্যালী আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ও নাসিক ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোলাম সারোয়ার সবুজ, আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম সুজন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য বাপ্পি পাঠান, বন্দর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা উজ্জ্বল আহমেদ, যুবলীগ নেতা উজ্জ্বল আলী, শামীম। সালেহা খাতুন স্মৃতি ডিগবল টুর্নামেন্ট খেলা সার্বিক তত্ত¡াবধানে ছিলেন নূর হোসেন (নুন্না), সোবেল, ডেভেন, এমি, মামুন, শুসমিতসহ আরও অনেকে।

About the author

SOFT PRO IT