বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ট্রাক চাপায় বৃদ্ধা নিহত

বন্দর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে সড়ক র্দূঘটনায় একশত ৮ বছর বয়সের এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। ২৯ জানুয়ারী (বুধবার) রাতে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ^াস ত্যাগ করেন তিনি। গত ২৮ জানুয়ারী (মঙ্গলবার) সন্ধ্যায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাস স্ট্যান্ড মসজিদের সামনে এ দূর্ঘটনাটি  ঘটে। নিহত বৃদ্ধার নাম হলো রুপজান বিবি। তিনি বন্দর উপজেলা মুছাপুর ইউনিয়নের যোগীপাড়া এলাকার মৃত আবুল কাশেম মোল্লার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বৃদ্ধা রুপজান বিবি পাশ^বর্তী চিড়ইপাড়া গ্রামে নাতনীর বাড়িতে যাওয়ার জন্য ঢাকা চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্ধ বাসস্ট্যান্ড রাস্তা পারাপার হচ্ছিলেন। ওই সময় ঢাকাগামী একটি দ্রুতগতির  ট্রাক ওই বৃদ্ধাকে চাপা দিলে সে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় বৃদ্ধার পরিবারের লোকজন আহতকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে। বুধবার রাত সাড়ে ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ^াস ত্যাগ করেন তিনি। এ রির্পোট লেখা পর্যন্ত বৃহস্পতিবার সকালে নিহত বৃদ্ধার জানাযা শেষে কামতাল ডাক সমাজ কবরস্থানে দাফন করা হয় বলে জানান ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

30 January 2020

বন্দরে ট্রাক চাপায় বৃদ্ধা নিহত

www.narayanganjbarta24.com