বন্দর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ঝুটের গোডাউনে ৩২ লক্ষ টাকার মালামাল ভস্মীভূত

বন্দরে ঝুটের গোডাউনে ৩২ লক্ষ টাকার মালামাল ভস্মীভূত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে মেসার্স জোবায়েদ এন্টারপ্রাইজ নামের একটি ওয়েস্টিজ সুতার ঝুটের গোডাউনে আগুনে পুড়ে প্রায় ৩২ লক্ষ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। ৩০ই জুলাই শুক্রবার সকাল সাড়ে ১০টায় বন্দরের উত্তর লক্ষণখোলাস্থ এলাকার ঐ গোডাউনে অজ্ঞাত কারণে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিয়ন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টার চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

গোডাউনের মালিক তাজুল ইসলাম জানান, লকডাউনে আমার গোডাউনটি দীর্ঘদিন বন্ধ ছিলো। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই গোডাউনে আগুন লেগে যায়। এ ব্যাপারে আমি ফারার সার্ভিসকে অবগত করলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় আমার প্রায় ৩২ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকান্ডের কারণ এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

About the author

SOFT PRO IT