বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে পুলিশের মহড়া

বন্দরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে পুলিশের মহড়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ জনগনের জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বন্দর থানা পুলিশের মহড়া অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০টায় বন্দর থানার অফিসার ইনর্চাজ রফিকুল ইসলামের নেতৃত্বে বন্দর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি ওয়ার্ডে এ মহড়া অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে বন্দর থানার (ওসি) রফিকুল ইসলাম গনমাধ্যম কর্মীদের জানান, সাধারণ জনগনের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আমরা বেশ কয়েকটি গাড়ী ও মটর সাইকেল যোগে বন্দর উপজেলার কলাগাছিয়া, বন্দর, ধামগড়, মুছাপুর ও মদনপুর এলাকায় মহড়া দিয়েছি। আমাদের মহড়া চলাকালিন সময়ে  হ্যান্ড মাইকিং দিয়ে করোনা ভাইরাসের কুফল সম্পর্কে জনগনকে সর্তকবানী প্রদান করেছি। এবং জনসমাগম এড়িয়ে থাকার  জন্য বন্দর বাসীকে আহবান জানিয়েছি।

মহড়া চলাকালিন সময়ে উপস্থিত ছিলেন, বন্দর থানার (তদন্ত) অফিসার আজহারুল ইসলাম, বন্দর থানার (অপারেশন) অফিসার মো. শওকত হোসেন, মদনগঞ্জ ফাঁড়ী ইনর্চাজ সৈয়দ মিজানুর রহমান, বন্দর থানার উপ-পরিদর্শক আনোয়ার হুসাইন, উপ-পরিদর্শক আবু তালেব, উপ-পরিদর্শক আবু হানিফ, উপ-পরিদর্শক দিলিপ, উপ-পরিদশৃক গোপালসহ বন্দর থানায় কর্মরত পিএসআই ও এএসআই বৃন্দ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

02 April 2020

বন্দরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে পুলিশের মহড়া

www.narayanganjbarta24.com