ধর্ম বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে জগন্নাথ দেবের উল্টা রথযাত্রা সম্পন্ন

বন্দরে জগন্নাথ দেবের উল্টা রথযাত্রা সম্পন্ন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দও সংবাদদাতা ) : বন্দরে সনাতনধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান  শ্রী জগন্নাথ দেবের উল্টা রথযাত্রা সম্পন্ন হয়েছে। রোববার বিকেল ৫টায় থানার দীঘলদী কালিমন্দির হতে রথযাত্রাটি সাবদি বাজারস্থ কালি মন্দিরে এসে শেষ হয়।

সাবদি কালি মন্দিরের সভাপতি পুলক কান্তি ঘোষাল (বাচ্চু) এবং দীঘলদী কালি মন্দিরের সভাপতি সুনীল চন্দ্র দাসের নেতৃত্বে  রথযাত্রায় অংশ নেন, প্রতিম ঘোষাল, লিটন ঘোষ, সঞ্জিত দাস, প্রমূখ।

এর আগে গত ১৬জুলাই সাবদি কালিমন্দিরের সভাপতি পুলক কান্তি দাসের নেতৃত্বে এ রথযাত্রাটি সাবদি হতে দীঘলদী কালি মন্দিরে পৌছায়। এ উপলক্ষে একটি শোভাযাত্রাও অনুষ্ঠিত হয়।

About the author

SOFT PRO IT