বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে চেয়ারম্যান হিসেবে মাকসুদ হোসেনকে পূণরায় দেখতে চান আবু সাঈদ

মাকসুদ হোসেনকে পূণরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চান আবু সাঈদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দর উপজেলাধীন মুছাপুর ইউপির টানা ২ বার জনগণের বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন অত্র ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজে উদাহারণ সৃষ্টি করেছেন এবং আগামী নির্বাচনের তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে সাংবাদিকদের জানিয়েছেন অত্র ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি ও অত্র ইউপির ২নং ওয়ার্ডের মালিবাগ এলাকার বাসিন্দা হাজী আবু সাঈদ।

সাংবাদিকদের সাথে আলাপচারিতায় তিনি জানান, মাকসুদ হোসেন ১ম বার নির্বাচিত হয়ে তিনি ইউনিয়নবাসীর উন্নয়নে ব্যাপক ভাবে কাজ করেছেন এবং তার ফলশ্রুতিতে গত ইউপি নির্বাচনেও তিনি বন্দর উপজেলায় সর্বকালের সেরা ভোট অর্থাৎ রেকর্ডসংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বর্তমানেও তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন ও ইউনিয়নবাসীর ডাকে সাড়া দিয়ে যেভাবে সময় দিচ্ছেন, আগামীতে তাকে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চাই বিধায় তার পক্ষে কাজ করে তাকে আবারও রেকর্ডসংখ্যক ভোট দিয়ে বিজয়ের মালা পড়াতে চাই।

তিরি আরো বলেন, তিনি আমাদের বন্ধু এবং একজন প্রকৃত বন্ধুর মতই তিনি আমাদের আগলে রেখেছেন। তিনি উন্নয়নের রূপকার। নি:স্বার্থভাবে ইউনিয়নের জন্য কাজ করে যাচ্ছেন, তাই ইউনিয়নবাসীর কল্যাণে তাকে সর্বদা প্রয়োজন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে এবং স্বতস্ফূর্তভাবে ভোট দিয়ে তাকে আবারও বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করবো, ইনশাআল্লাহ।

About the author

SOFT PRO IT