বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে চা দোকানী ও তার প্রতিবন্ধী ছেলেকে পিটিয়ে আহত

বন্দরে চা দোকানী ও তার প্রতিবন্ধী ছেলেকে পিটিয়ে আহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : পূর্ব শত্রুতার জের ধরে চা দোকানী ও তার প্রতিবন্ধী ছেলেকে পিটিয়ে দোকান ভাংচুর করে নগদ ৯২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২টায় বন্দর থানার নবীগঞ্জস্থ কামাল উদ্দিনের মোড়ে এ ঘটনাটি ঘটে। আহতরা হলো চা দোকানী মিজান (৫৫) ও তার প্রতিবন্ধী ছেলে আবির (১৭)। এলাকাবাসী তাদেরকে জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ ব্যাপারে আহত চা দোকানী মিজান মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানার নবীগঞ্জস্থ কামাল উদ্দিন মিয়ার মোড় এলাকার মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে মিজান মিয়া এলাকায় একটি চায়ের দোকান দিয়ে কোন মতে পরিবার পরিজন নিয়ে জীবীকা নির্বাহ করে আসছে। তুচ্ছ ঘটনা নিয়ে একই থানার নবীগঞ্জ ইসলামবাগ এলাকার হোসনে আরা বেগমের ছেলে হিমেল সাথে চা দোকানী মিজান মিয়ার সাথে র্দীঘদিন ধরে পূর্ব শত্রুতা চলছিল। বৃহস্পতিবার দুপুরে হিমেল ও নবীগঞ্জ কলেজ মাঠপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে জুম্মানসহ অজ্ঞাত নামা ৪/৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে চায়ের দোকানে হামলা চালায়। ওই সময় হামলাকারিরা চা দোকানী ও তার প্রতিবন্ধী ছেলেকে পিটিয়ে দোকান ভাংচুর করে ক্যাশ বাক্সে থাকা অটো বিক্রির নগদ ৯২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগে জানানো হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

05 March 2020

বন্দরে চা দোকানী ও তার প্রতিবন্ধী ছেলেকে পিটিয়ে আহত

www.narayanganjbarta24.com