বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে গোলাম সারোয়ারের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

বন্দরে গোলাম সারোয়ারের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ শহর আওয়ামীলীগের সাবেক সাগঠনিক সম্পাদক ও শহর যুবলীগের সাধারণ-সম্পাদক প্রয়াত গোলাম সারোয়ারের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার বাদ আছর ইমতিয়াজ টনির উদ্যোগে নাসিক ২১নং ওয়ার্ড এর সোনাকান্দা ইলিভেন স্টার ও বন্ধু মহলের তত্বাবধানে এ মিলাদ ও দোয়ার আয়োজন করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মো. আলী আজহার তৌহিদ, মোশারফ হোসেন সাধু, আলী আজহার তৌফিক, আলী আজহার তারেক, মনোয়ার হোসেন, মাসুম, খোরশেদ আলম, মো. সাইফুল ইসলাম,  মো. নকিব, মো. লিটন, মাঈনুুুুদ্দিন দয়াল চানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ দোয় মাহফিলে অংশ গ্রহন করেন। এদিকে মাহফিলে পরিশেষে মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পাঠ করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

01 November 2019

বন্দরে গোলাম সারোয়ারের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

www.narayanganjbarta24.com