বন্দর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ

ধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে গার্মেন্টস্ কর্মী (২২) নামে এক তরুনীকে ৫ হাজার টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে চিহিৃত মাদক ব্যবসায়ী মাসুদের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১০ জানুয়ারি রবিবার সন্ধ্যায় কাইতাখালী এলাকার মমিন মিয়ার জমির পাশে নির্জন স্থানে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় রবিবার রাত ৯টায় ধর্ষিতা তরুনীকে মুমুর্ষ অবস্থায় ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নবীগঞ্জ বড়বাড়ী এলাকার বুলুমিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মাসুদ মিয়ার সাথে বন্দর কলাবাগ এলাকার ধর্ষণের শিকার ওই তরুনী একই সঙ্গে নারায়ণগঞ্জ শহরের রিভারভিউ মার্কেটের একটি গার্মেন্টেসে কাজ করত। সে সুবাদে উভয়ের সঙ্গে পূর্ব পরিচিত ও সখ্যতা গড়ে উঠে। মাদক ব্যবসায়ী মাসুদ ওই তরুনীর কাছে কয়েকমাস পূর্বে ৫ হাজার টাকা ধার নেয় এবং বেতন পেলেই পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দেয়। পরে ওই তরুনী তার পাওনা টাকা চাইলে তাকে নবীগঞ্জ বড়বাড়ী এলাকায় দেখা করতে বলে। এর ধারাবাহিকতায় গত রবিবার ১০ জানুয়ারি মাদক ব্যবসায়ী মাসুদ তার সহযোগী মিলন নামে একজনকে দিয়ে ওই তরুনীকে ফোন করে কাইতাখালী এলাকার  মমিন মিয়ার জমিতে একটি কুঠুরিতে যেতে বলে। ওই কিশোরী সেখানে গেলে মাদক ব্যবসায়ী মাসুদসহ তার কয়েকজন সাঙ্গপাঙ্গদের সহযোগিতায় ওই কিশোরীকে নির্জনস্থানে নিয়ে কিশোরীর ইচ্ছার বিরোদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষিতার শিকার ওই কিশোরী রিকশাযোগে নবীগঞ্জ ইস্পাহানী তার বোনের বাড়িতে আসলে তার বোন ও তার বোন জামাতা নিরব তাকে দ্রুত মুমুর্ষ অবস্থায় ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় বন্দর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম বলেন, ধর্ষিতা ওই কিশোরীর চিকিৎসা চলছে। ১১ জানুয়ারি সোমবার রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরোদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT