বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৪

বন্দরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৪
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ৭১পিছ ইয়াবা ও ১কেজি ৫শ গ্রাম গাঁজাসহ ৪মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বন্দর থানা ও কামতাল তদন্তকেন্দ্র পুলিশ।

বৃহস্পতিবার রাতে পুলিশের বিশেষ অভিযানে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন বন্দর সোনাকান্দা এলাকার আল ইসলাম মিয়ার ছেলে ওসমান (২৩),জহরপুর এলাকার মৃত হরি মাদবর হাওলাদারের ছেলে পিন্টু হাওলাদার,কাইতাখালি এলাকার মৃত মাহমুদ মিয়ার ছেলে জামান ও নয়ামাটি এলাকার মানিক মিয়ার ছেলে সালাউদ্দিন ভুট্টু।

এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে বন্দর থানা এসআই হামিদুল ইসলামের নেতৃত্বে সোনাকান্দা পানির টাংকি এলাকা হতে ওসমানকে ৫১পিছ ইয়াবা, কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই শরিফুলের নেতৃত্বে থানার জহরপুর বাজার হতে পিন্টুকে ২০পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। একই রাতে বন্দর থানা এস আই ছাইয়েদুল ইসলামের নেতৃত্বে  ভাংতী এলাকা হতে অপর ২মাদক ব্যবসায়ীকে ১ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

ধৃতদের শুক্রবার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

31 August 2018

বন্দরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৪

www.narayanganjbarta24.com