বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে গাঁজাসহ ডালিম আটক

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে ২শ ৫০ গ্রাম গাঁজাসহ ডালিম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ অক্টোবর বুধবার রাতে মুছাপুর ইউানয়নস্থ লাঙ্গলবন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত ডালিম ঐ এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে।

জানা গেছে, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই সাইয়েদুর রহমান লাঙ্গবন্দ বাজার এলাকায় মাদকাভিযান চালায়। মাদক অভিযানে ঐ এলাকার গাজাঁ ব্যবসায়ী ডালিম ফেরি করে মাদক বিক্রিকালে তাকে আড়াইশ গ্রাম গাজাঁসহ আটক করা হয়।

এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী ডালিমকে ১১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

About the author

SOFT PRO IT