বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

বন্দরে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে রবিন (২৬) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ১৩ই জুন রবিবার বিকাল ৫টায় থেকে রাত ৮টার মধ্যে যে কোন সময় বন্দর থানার একরামপুরস্থ ভূঁইয়া বাড়ীতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। আত্মহত্যাকারি যুবক ওই এলাকার মৃত আব্দুল খালেক ভূঁইয়া মিয়ার ছেলে বলে জানা গেছে। সংবাদ পেয়ে বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক আবু হানিফসহ সঙ্গীয় ফোস দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে আত্মহত্যাকারি ভাই রুবেল মিয়া বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। যার অপমৃত্যু মামলা নং- ১৮।

পুলিশ জানিয়েছে, রবিন দীর্ঘ দিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিল। রবিবার বিকাল ৫টায় রবিনের মা রবিনকে বাসায় রেখে তার বোন বাড়িতে যায়। ওই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে নিচ ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

14 June 2021

বন্দরে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

www.narayanganjbarta24.com