বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে খাল থেকে উদ্ধার হলো মৃতদেহ

বন্দরে খাল থেকে উদ্ধার হলো মৃতদেহ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে বাবুল (৫২) নামে এক রং মিস্ত্রি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৭ই ডিসেম্বর শুক্রবার দুপুরে বন্দর থানার কুশিয়ারাস্থ পাইটাল খালপাড় এলাকা থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে র্মগে প্রেরণ করে পুলিশ। নিহত রং মিস্ত্রি বাবুল মিয়া বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার মৃত খাজা সরদারের ছেলে বলে জানা গেছে।

ব্যাপারে নিহতের বড় ভাই আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা রুজু করার প্রস্তুতি চালাচ্ছে। লাশের সংবাদ পেয়ে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চ্দ্র সাহা ও তদন্ত অফিসার মহসিন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে এলাকাবাসী গণমাধ্যমকে জানিয়েছে, নিহত বাবুল পেশায় একজন রং মিস্ত্রি ও মাদক সেবী। আমাদের ধারনা সে সন্ধ্যায় অথবা রাতে মাদক সেবন করতে কুশিয়ারা পাইটাল খালপাড় এলাকায় আসে। অতিরিক্ত মাদক সেবনের কারণে তার মৃত্যু হতে পারে বলে আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা গণমাধ্যমকে জানান, কুশিয়ারা এলাকাবাসী মাধ্যমে লাশের সংবাদ পেয়ে আমি ও থানার তদন্ত অফিসারসহ বন্দর থানার কিলোপার্টি দ্রুত ঘটনাস্থলে আসি। এবং খালপাড় থেকে বাবুল নামে একজনের মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করি। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  ময়না তদন্তের রির্পোট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

About the author

SOFT PRO IT