বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে খান পরিবারের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বন্দরের ঐতিহ্যবাহী খান বাড়িরর খান পরিবারের পক্ষ থেকে প্রায় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো. শরিফ হাসান চিশতীর উদ্যোগে এবং খান পরিবারের বিশিষ্ট শিল্পপতি কুতুবউদ্দিন খান ও এড. মাজহারুল আলম খান পাবেলের নিজস্ব অর্থায়নে ১৪ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় নাসিক ২২নং ওয়ার্ড খানবাড়ি সংলগ্ন সড়কে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি মহিউদ্দিন সিদ্দিকির সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ।

About the author

SOFT PRO IT