বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে কোরবানির গোশতে আল্লাহু

বন্দরে কোরবানির গোশতে ‘আল্লাহু’
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ঈদুল আজহায় জুলহাস সিকদারের কোরবানির গোশতে আরবিতে আল্লাহু লেখা দেখা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, শুক্রবার বন্দর উপজেলার মদনগঞ্জ সিকদার বাড়ি এলাকার জুলহাস সিকদারের ঘরে কোরবানির গোশত রান্না করার সময় দুই টুকরো গোশত ভেসে উঠতে দেখেন এবং গোশতের অং‌শে আল্লাহু লেখা দেখতে পান। এ খবর মুহূর্তে ছড়িয়ে যায়। খবর পেয়ে এলাকার শত শত উৎসুক জনতা গোশতের টুকরোগুলো দেখতে ভিড় জমায়।

About the author

SOFT PRO IT