বন্দর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে কেরাম বোর্ডের অন্তরালে চলছে জুয়া

বন্দরে কেরাম বোর্ডের অন্তরালে চলছে জুয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে কেরাম বোর্ডের অন্তরালে চলছে রমরমা জুয়ার আসর। এমনিই কথা জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ কিছু সংখ্যাক অসাধু দোকানীরা স্ব স্ব এলাকার প্রভাবশালী ব্যাক্তি বা কোন রাজনৈতিক দলের নেতার ছত্রছায়ায় বন্দর শাহিমসজিদ, নূরবাগ, একরামপুর, ইস্পাহানি বাজার, ইস্পাহানি আরসিম আবাসীক এলাকা, পৌরসভা কলনী, নবীগঞ্জ বাজার, চৌরাপাড়া, ঘারমোড়া, মদনগঞ্জ টিক্কারমোড়, বেপারীপাড়াসহ বন্দরের বিভিন্ন এলাকা গুলোতে কেরাম বোর্ডের অন্তরালে প্রতিদিন জুয়ার আসর বসিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।

এলাকাবাসীর সংবাদের প্রেক্ষিতে সাংবাদিকরা উল্লেখিত এলাকায় সরজমিনে এসে এলাকাবাসীর সাথে কথা বলে। তারা জানিয়েছে, কেরাম র্বোডের অন্তরালে প্রকাশ্যে জুয়ার আসর নিয়ে প্রতিদিন জুয়ারীদের মাঝে সংঘর্ষের সংবাদ পাওয়া যায়। এ ছাড়াও এ জুয়ার কারনে পারিবারিক ভাবে বহু পরিবারের মাঝে অশান্তি বিরাজ করছে। কেরাম বোর্ডের অন্তরালে জুয়ার আসর বন্ধ করাসহ এলাকায় সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জন্য নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় এলাকাবাসী।

About the author

SOFT PRO IT