বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে কিশোর গ্যাং এর ২ গ্রুপের ৫ কিশোর গ্রেফতার

বন্দরে কিশোর গ্যাং এর ২ গ্রুপের ৫ কিশোর গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : দাঙ্গা হাঙ্গামা করে এলাকায় আতংক বিরাজ করার অপরাধে কিশোর গ্যাং এর দুই গ্রুপের ৫ কিশোরকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। আজ ৩০ই মে রবিবার দুপুরে বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের মাঠে অভিযান চালিয়ে সংঘর্ষ চলাকালে অবস্থায় এদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত কিশোরা হলো : বন্দর থানার নবীগঞ্জ টি-হোসেন রোড এলাকার আফজাল মিয়ার ছেলে আতিকুল (১৫) বন্দর হাফেজীবাগ এলাকার মালেক মিয়ার ছেলে সাজু (১৫) একই এলাকার বাবু মিয়ার ছেলে রাতুল (১৪) নবীগঞ্জ বাগবাড়ী পঁচার মাজার এলাকার রফিক মিয়ার ছেলে নূর আলম (১৭) ও একই এলাকার গোলাম হারুন মিয়ার ছেলে মো. হোসেন (১৫)।

এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক শহিদুল জানান, রবিবার দুপুরে সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ে মাঠে কিশোর গ্যাং এর দুই গ্রুপ লাঠী সোটা নিয়ে একপক্ষ অপর পক্ষের উপর হামলা চালায়। সংঘর্ষের ঘটনায় ওই সময় স্থানীয় এলাকাবাসী পুলিশে সংবাদ দিলে আমিসহ আমার সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে লাঠীসোটাসহ দুই গ্রুপের ৫ জন কিশোরকে গ্রেফতার করি। পরে গ্রেফতকারকৃতদের ১৫১ ধারায় ওই দিন দুপুরে তাদেরকে আদালতে করা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

30 May 2021

বন্দরে কিশোর গ্যাং এর ২ গ্রুপের ৫ কিশোর গ্রেফতার

www.narayanganjbarta24.com