বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে কিশোরী অপহরণ মামলায় রাজিব আটক

আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে কিশোরী ঋতু অপহরণ মামলার মূলহোতা  রাজিব (৩০) কে  আটক করেছে বন্দর থানা পুলিশ। ২৬ অক্টোবর শুক্রবার রাতে বন্দর থানার নবীগঞ্জ এলাকা হতে এস আই শাখাওয়াত হোসেন মৃধার নেতৃত্বে একে আটক করা হয়। আটককৃত রাজিব হোসেন থানার রসুলবাগ এলাকার মৃত মো: রমজান হোসেনের ছেলে।

জানা গেছে, বেশ কিছুদিন যাবৎ রসূলবাগ এলাকার বখাটে রাজিব মিনারবাড়ী এলাকার আ: রব মিয়ার মেয়ে ঋতুকে স্কুল-কলেজে যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিলো। এক পর্যায়ে রাজিব তাকে বিয়ের প্রস্তাবও করে আসছিলো  কিন্তু ঋতু বরাবরই তাকে এ প্রস্তাবকে প্রত্যাখান করে।

এরই জের ধরে ১৪ অক্টোবর ঋতু ব্যক্তিগত কাজে নবীগঞ্জ বিউটি পার্লারে গেলে লম্পট রাজিব কৌশলে ঋতুকে তার ইচ্ছার বিরোদ্ধে অজানা উদ্দেশ্যে পাড়ি জমায়। পরে গত ১৯ অক্টোবর ঋতুর বাবা বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা এন্ট্রি করেন। যার নং-৪৫-১০-১৮ইং। আটককৃত আসামীকে ২৭ অক্টোবর শনিবার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

27 October 2018

বন্দরে কিশোরী অপহরণ মামলায় রাজিব আটক

www.narayanganjbarta24.com