বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে কর্মীসভায় খান মাসুদের পক্ষে বিশাল মিছিল

বন্দরে কর্মীসভায় খান মাসুদের পক্ষে বিশাল মিছিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে নাসিক এর ২২নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত কর্মীসভায় নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা তথা ২২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খান মাসুদের পক্ষ থেকে নজরকাড়া বিশাল মিছিল নিয়ে সভাস্থলে যোগদান করেন তার কর্মী সমর্থকরা। সোমবার ১৩ সেপ্টেম্বর দুপর থেকে মিছিল নিয়ে সিরাজউদৌলা ক্লাব মাঠে শত শত নেতাকর্মীরা সমবেত হয়। পরে সাড়ে ৩টায় চোখ ধাঁধানো এই মিছিলটি বন্দর বাজার হয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে বন্দর কেন্দ্রীয় শহিদ মিনারে এসে সভায় সমবেত হয়।

কর্মীসভার এ মিছিলের সামনে থেকে নেতৃত্বে দেন বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহবায়ক মোঃ মাসুম আহমেদ, যুবলীগ নেতা মোঃ ডালিম হায়দার। মিছিলে এছাড়াও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা শেখ মমিন, আজিজুল হক আজিজ,মোঃ বাপ্পি পাঠান,মোঃ হোসেন, সানি খান, রাজু আহমেদ, আকিব হাসান রাজু,সায়মন খান, আরিফুর ইসলাম অপু আসিফ,মামুন,জুম্মান প্রমুখ।

About the author

SOFT PRO IT