বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে একতাই শক্তি বন্ধু মহল ও যুব সংগঠনের উদ্যোগে ইফতার

বন্দরে একতাই শক্তি বন্ধু মহল ও যুব সংগঠনের উদ্যোগে ইফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বন্দর প্রতিনিধি) : বন্দর পবিত্র মাহে রমজান উপলক্ষে সকল কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় একতাই শক্তি বন্ধু মহল যুব সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২২ এপ্রিল বিকেলে বন্দর সুরুজ্জামান টাওয়ারে রাত্রি কমিউনিটি সেন্টারে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক গিয়াসউদ্দিন চৌধুরী, একতাই শক্তি বন্ধু মহলের প্রধান উপদেষ্টা যুবলীগ নেতা খান মাসুদ, বন্দর আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি মোজাস্মেল হক ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক মো: সহিদুল ইসলাম শিপু ও গোলাম সারোয়ার সবুজ।

এছাড়াও উপস্থিত ছিলেন, একতাই শক্তি বন্ধু মহল যুব সংগঠনের সভাপতি ও বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহ্বায়ক মো. মাসুম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো. ডালিম হায়দার, সহ-সভাপতি মোহাস্মদ হোসেন, সাজু, বাপ্পী পাঠান, সাধারণ সম্পাদক শেখ মমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রতন, মাকসুদ হাসান, খোরশেদ এলাহী, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম হিরা, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল আহমেদ, ডালিম সিকদার, অর্থ সম্পাদক আজিজুল হক, সহ-অর্থ সম্পাদক সাইফুল ইসলাম সজল, ক্রিয়া সম্পাদক খাইরুল আলম সুজন, সহ-ক্রিয়া সম্পাদক মনিরুজ্জামান খান, দপ্তর সম্পাদক বাবু মোল্লা, সহ-দপ্তর উজ্জল আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মোহসিন খান সানি, প্রচার সম্পাদক লাভলু, সহ-প্রচার জিয়াবুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় সকল কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা তামীম বিল্লাহ।

About the author

SOFT PRO IT