বন্দর সদ্যপ্রাপ্ত

বন্দরে ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ১শ ৬৭পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

ধৃতরা হচ্ছে থানার সেনেরবাড়ী এলাকার মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে শাহআলম(৩২), লালখারবাগ এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে রফিকুল(৩৬), নবীগঞ্জ এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে জাবেদ(৩০), ছিদ্দিক নগর এলাকার আলমগীর মিয়ার ছেলে বাবু(৩০) ও ছালেনগর এলাকার দিদার মিয়ার ছেলে সজিব(২২)।

থানা সুত্রমতে, গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধামগর পুলিশ ফাঁড়ীর এএসআই বিজয় সুত্রধর ধামগড় ফাঁড়ীর অদূরে কাচা রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে মাদক ব্যবসায়ী শাহআলম ও রফিকুলকে ৬৫পিছ ইয়াবাসহ আটক করে। অপরাপর অভিযানে একই রাতে বন্দর থানার এএসআই জালাল মাদক ব্যবসায়ী বাবু ও জাবেদকে সিদ্দিকনগর আলমগীরের টিনসেড বাড়ীর সামনে থেকে ৭২পিছ ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

অপরদিকে বন্দর থানার এএসআই ইলিয়াস খান টাইগার ছালেনগর বয়াতী ফারুকের বাড়ীর সামনে থেকে সজিবের কাছ থেকে ৩০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে ৩টি পৃথক মামলা রুজু করা হয়েছে। ধৃতদের সোমবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হইবে।

About the author

SOFT PRO IT