বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ইয়াবাসহ সোহাগ গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : ধামগড় ফাঁড়ী পুলিশ ১৫ পিস ইয়াবাসহ সোহাগ (১৮) নামে এক যুবককে আটক করেছে। ১৭ ফেব্রুয়ারী সোমবার রাতে বন্দর থানার চাঁনপুর বালুর মাঠের রাস্তার সামনে থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে ধামগড় ফাঁড়ী এএসআই এজাজুল হক বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং ২৩(২)২০।

ধৃত সোহাগ মদনপুর এলাকার আমজাদ হোসেন মিয়ার ছেলে। ধৃতকে ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

About the author

SOFT PRO IT