বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ইয়াবাসহ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে আরিফ হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়কে আটক করেছে। বৃহস্পতিবার (২৩ মে) রাতে বন্দর থানার একরামপুর ইস্পাহানী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী আরফি উক্ত এলাকার আব্দুল্লাহ ওরফে দুলাল মিয়ার ছেলে।

এ সময় পুলিশ আটককৃত মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৭১(৫)১৯। আটককৃত মাদক ব্যবসায়ীকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (২৪ মে) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

24 May 2019

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

www.narayanganjbarta24.com