বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ইয়াবাসহ গ্রেফতার ৩

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ৫৮ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশের বিশেষ অভিযানে এদের গ্রেফতার করা হয়।  ধৃতরা হচ্ছে থানার চরধলেশ্বরী এলাকার মৃত লিয়াকত মিয়ার ছেলে আয়নাল,নবীগঞ্জ এলাকার মৃত মো. আলীর ছেলে আল আমিন ও আলীনগর এলাকার সামসুদ্দিন মিয়ার ছেলে মামুন। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা এন্ট্রি করা হয়েছে। যার নং -৩৯, ৪১, ৪২(১০)১৮ইং।

জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে বন্দর থানার এসআই শাখাওয়াতের নেতৃত্বে চরধলেশ্বরী এলাকা হতে আয়নালকে ১০পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। একই রাতে বন্দর থানার এসআই সায়েদুলের নেতৃত্বে থানার আলীনগর এলাকা হতে মামুনকে ২৫পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। অপরাপর অভিযানে আল-আমিনকে ২৩পিছ ইয়াবাসহ গ্রেফতার করেন এএস আই জালাল। ধৃতদের বুধবার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

About the author

SOFT PRO IT