বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে আ.লীগের কর্মী সভায় খান মাসুদের সেরা শো-ডাউন

বন্দরে আ.লীগের কর্মী সভায় খান মাসুদের সেরা শো-ডাউন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ মহানগর ২২ ও ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভায় যুবলীগ নেতা খান মাসুদের নেতৃত্বে বন্দরে সর্বকালের সেরা শো-ডাউন করে সমাবেশে যোগদান করেছে। শুক্রবার (৫ মে) বিকেল ৩ টায় বন্দর ১নং খেয়াঘাট থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে মিছিলটি বের করা হয়।এসময় বন্দর ১নং খেয়াঘাটে যুবলীগ নেতা খান মাসুদের শত শত কর্মী সমর্থকরা মিছিল নিয়ে জড়ো সমবেত হয়। পরে মিছিলটি খান মাসুদের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী স্লোগানে স্লোগানে ২২নং ওয়ার্ডের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খান বাড়ির মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভায় যোগদান করেন।

মিছিলে অংশগ্রহণ করেন, নাসিক ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোলাম সারোয়ার সবুজ, বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দার, শেখ মমিন, সাবেক ছাত্রলীগ নেতা বাপ্পি পাঠান, মো: সাজু, মাকসুদ হাসান, হেলাল মৃধা, শেখ মাঈনু, সায়মন খান, টিটু আলিম, পাভেল, কামরুল হাসান শাওন, পারভেজ, নুর হোসেন নুন্না, মো: সোহাগ, মাসুদ এবং আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দসহ কয়েক হাজার নেতা কর্মী।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

05 May 2023

বন্দরে আ.লীগের কর্মী সভায় খান মাসুদের সেরা শো-ডাউন

www.narayanganjbarta24.com