বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে আওয়ামী লীগ নেতা বাবুল ইসলামের ইন্তেকাল

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় নির্বাহী কমিটির স্থায়ী সদস্য মহান ভাষা সৈনিক ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক প্রয়াত মফিজুল ইসলামের ছোট ভাই, সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল ইসলাম (৬৭) আর নেই।

মঙ্গলবার ভোর ৬টায় তার বন্দর ১নং খেয়াঘাটস্থ চৌধুরী প্লাজার বাস ভবনে শেষ তিনি নি:শ^াস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি….রাজিউন।

মৃত্যুকালে তিনি ১ছেলে ১ মেয়ে ও নাতি-নাতনীসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর পৈত্রিক নিবাস মাহমুদনগর ঈদগাহ ময়দানে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

About the author

SOFT PRO IT