বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে অটোরিক্সা চালকের গলাকাটা লাশ উদ্ধার

বন্দরে অটোরিক্সা চালকের গলাকাটা লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দরে হাত-পা বাঁধা অটোরিক্সা চালক ফেরদৌসের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার কলাগাছিয়া এলাকায় রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। সে শুভকরদী এলাকার নজরুল ইসলামের ছেলে।

জানা গেছে, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা।

তিনি জানান, অটোরিক্সার চালক ছিনতাইকারীদের কবলে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। এতে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। হত্যার সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

About the author

SOFT PRO IT