বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরের কেওঢালায় ড. শিরিন বেগমের নেতৃত্বে লাঙ্গল পক্ষে গণসংযোগ

বন্দরের কেওঢালায় ড. শিরিন বেগমের নেতৃত্বে লাঙ্গল পক্ষে গণসংযোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে মহাজোটের মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানকে বিজয়ী করতে বন্দর উপজেলার মদনপুর ইউপির ৭নং ওয়ার্ডের কেওঢালা ও তৎসংলগ্ন এলাকায় নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ড. শিরিন বেগমের নেতৃতে ভোট কামনা ও গণসংযোগ করেন। সোমবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোট প্রার্থনা ও গণসংযোগ কওে লিফলেট বিতরন করেন।

বন্দর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালিমা হোসেন শান্তা ও সাধারণ সম্পাদক এবং ধামগড় ইউপির ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার সখিনা বেগমের সার্বিক আয়োজনে এ সময় নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইফাৎ জাহান মায়া, বন্দর উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোনিয়া আক্তার, মদনপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সানোয়ারা মেম্বার ও সাধারণ সম্পাদক নাসিমা বেগম সহ মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেত্রী ও সমর্থকরা উপস্থিত থেকে সেলিম ওসমানের পক্ষে গণসংযোগে অংশ নেন।

About the author

SOFT PRO IT