বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরের কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ

বন্দরের কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : পহেলা জানুয়ারিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বই উৎসব ও বই বিতরণের দিন হিসেবে সরকারিভাবে ঘোষণা করার পর থেকেই দেশে প্রতি বছর বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন শ্রেণির নতুন বই তুলে দেয়া হয়। বুধবার সকাল ১১টায় সমগ্র দেশের সাথে মিল রেখে নাসিক ২৭নং ওয়ার্ডের (বন্দরের) ঐতিহ্যবাহী কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।

বই বিতরণের পূর্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও মুছাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. মাকসুদ হোসেন বলেন, নতুন বছরের ১ম দিনেই দেশের সকল শিক্ষার্থীদের হাতে সরকার বিনামূল্যে বই পৌছে দেবার যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবীদার। এটা সরকারের একটা বিরাট সাফল্য। শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোনক্রমেই সফলতা আসবেনা। প্রতিটি শিক্ষার্থীকে সুশিক্ষা অর্জন করে সুনাগরিক হতে হবে এবং ভাল ফলাফল অর্জন করে স্কুলের ও মা-বাবার সুনাম বাড়াতে হবে। সেক্ষেত্রে লেখাপড়ায় প্রত্যেককে মনোযোগী হবার আহবান জানাচ্ছি।

অত্র স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেনের সভাপতিত্বে ও মাওলানা আমির হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অত্র ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল ও ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা উপস্থিত ছিলেন। তাছাড়া এসময় স্কুলের ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি শাহ গোলাম রব্বানী ও তায়ফুর রহমান বাবুল, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি রেক্সোনা বেগম, অভিভাবক সদস্য মো. ফারুক, মনিরুজ্জামান (জামান), শফিকুল ইসলাম ও নূর আলম ভূঁইয়া (ফারুক), সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নাজমা আক্তার, দাতা সদস্য আব্দুর রহিম মিয়া, কো-অপ্ট সদস্য আব্দুল কাইয়ুম, গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্য থেকে মহিউদ্দিন মহিন মাতবর, হাজী তাওলাদ হোসেন, রুস্তম আলী, সাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন সহ অত্র স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের পদাচারণায় ও নতুন বই পাওয়ার আনন্দে সর্বত্র এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং নতুন বই নিয়ে আনন্দচিত্তে শিক্ষার্থীদের বাড়ি ফিরে যেতে দেখা গেছে।

About the author

SOFT PRO IT