নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন কর‌ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : আরজু ভূঁইয়া

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আরজু রহমান ভূঁইয়া বলেছেন, ১৭ মার্চ বাঙ্গালী জাতির জন্য এক ঐতিহাসিক দিন। এদিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এই দেশকে সোনার বাংলায় গড়ে তোলা। তার এই স্বপ্নকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হচ্ছে। বুধবার (১৮ মার্চ) সন্ধায় ২ নম্বর রেলগেট জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয় জেলা যুব শ্রমিকলীগ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আরজু ভূঁইয়া আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নতের দিকে এগিয়ে যাচ্ছে। করোনা ভাইরাসে সকলকে সতর্ক থাকার জন্য প্রধানমন্ত্রী আহবান জানিয়েছেন। এই করোনা ভাইরাসের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমানের জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান ছোট করে করার জন্য নির্দেশ দিয়েছেন।

জেলা যুব শ্রমিকলীগের সভাপতি ওবায়দুল হক আরিফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন,সাধারণ সম্পাদক মাইন উদ্দিন আহামেদ বাবুল, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, জেলা যুব শ্রমিকলীগের সহসভাপতি এল আর লাভলু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহিদ,যুগ্ম সম্পাদক আশিক আহমেদ মিঠু প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 March 2020

বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন কর‌ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : আরজু ভূঁইয়া

www.narayanganjbarta24.com